সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

চুলের যত্নে গ্রিন টি


কন্ডিশনার হিসেবে:
 এক কাপ গরম পানিতে দুটি টি ব্যাগ দিয়ে তার সঙ্গে দুই টেবিল-চামচ নারিকেল তেল এবং এক টেবিল-চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুল পরিষ্কার করতে: ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে নিজেই তৈরি করতে পারেন চুলের জন্য পরিষ্কারক দ্রবণ। সাধারণ তাপমাত্রায় তিন কাপ গ্রিন টিয়ের সঙ্গে তিন টেবিল-চামচ লেবুর রস মেশান। কেউ চাইলে এক টেবিল-চামচ লেমন এসেন্সিয়াল অয়েলের সঙ্গে মেশাতে পারেন। ভালো ফলাফলের জন্য এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করতে পারেন।
খুশকি নিয়ন্ত্রণ ও চুলের বৃদ্ধি রক্ষার্থে:
 এক কাপ গরম পানিতে দুটি টি ব্যাগ ভিজিয়ে তা ঠাণ্ডা হতে দিন। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে তা ভালোভাবে মেশান। মিশ্রণটি ঘন করার জন্য চাইলে এক টেবিল-চামচ গুঁড়া গ্রিন টি মেশাতে পারেন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে চুলের খুশকি সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন

লেখক:


প্রিয় পাঠক
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে ভালো লাগলে মন্তব্য করুন এবং
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):