বুধবার, ১০ আগস্ট, ২০১৬

জেনে নিন করাপ্ট অথবা নষ্ট পেনড্রাইভ কিংবা মেমরি কার্ড ঠিক করার সহজ উপায়

পেন ড্রাইভ কিংবা মেমরি কার্ড অনেক সময় ভাইরাসের কারনে  ইউ এসবিতে প্রবেশ করতে গেলে করাপ্টেড দেখায়। এমতাবস্থায় পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট দেয়া ছাড়া আর কোন গতি থাকে না। অনেক সময় ফরম্যাট করলেও এই সমস্যাটি সমাধান হয় না।

এমতাবস্থায় আমরা ‘চেক হার্ড’ ( chkdsk.exe )নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারি কোন রকম ডেটার ক্ষতি ছাড়ায়।
Click Here সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করলে কমান্ড প্রমটে একটি কালো স্ক্রিনের পর্দা আসবে। এখানে যে ড্রাইভ এ সমস্যা সে ড্রাইভ লেটার লিখে কিবোর্ড থেকে enter প্রেস করতে হবে।
এবার কমান্ডটি সম্পূর্ণ করার জন্য একটি মেসেজ দিলে Y প্রেস করে কিবোর্ড থেকে Enter প্রেস করলেই কমান্ডটি এক্সিকিউট করবে।
আশা রাখি যে কোন পেন ড্রাইভ মেমোরি কার্ডের সমস্যার সমাধান হবে। তবে কারোর ফ্লাশ ড্রাইভ যদি একে বারে নষ্ট হয়ে যায় তবে এ ক্ষেত্রে তেমন কোন ভাল ফলাফল না পাবার সম্ভাবনা বেশী।

শেয়ার করুন

লেখক:


প্রিয় পাঠক
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে ভালো লাগলে মন্তব্য করুন এবং
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):