ওয়ালশ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হচ্ছেন, এই আলোচনা গত কয়েক দিন ধরেই চলছে ক্রিকেটাঙ্গনে। কিন্তু বিসিবি থেকে নিশ্চিত করে বলা হচ্ছিল না কিছুই। যখনই প্রসঙ্গ উঠেছে, বোর্ড থেকে বলা হয়েছে, নতুন বোলিং কোচ বর্তমানে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। ওই চুক্তি শেষ হওয়ার আগে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে তার নাম ঘোষণা হোক, সেটা তিনি চাচ্ছেন না। বোর্ড সভাপতি নাজমুল হাসান অবশ্য গত রোববার বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানানো সম্ভব হবে।
ওয়ালশও প্রথম আলোকে সেটাই বললেন। বাংলাদেশ দলের বোলিং কোচ তিনিই হচ্ছেন কি না জানতে চাইলে ওয়ালশের উত্তর, ‘বিসিবি আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। তার আগে এ নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না।’ দায়িত্ব পেলে কবে বাংলাদেশে আসবেন, এমন প্রশ্নের জবাবেও সরাসরি কিছু বলেননি এই জ্যামাইকান কিংবদন্তি ফাস্ট বোলার, ‘বিসিবির সঙ্গে এখনো আমার একটা আলোচনা বাকি আছে। তারপর এসব বিষয় ঠিক হবে’- জানান ওয়ালশ।

0 মন্তব্য(গুলি):