সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ডায়বেটিস থেকে মুক্তি দিতে পারে যে চার খাবার

ডায়বেটিস বা মধুমেহ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। কিছু কিছু খাবার আপনাকে মুক্তি দিতে পারে এই রোগ থেকে। যেগুলি নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনার ব্লাডসুগারকেও।


শাকসবজি:‌ পালং শাক, মটরশুঁটি, বাঁধাকপি, গোল মরিচ, ব্রকোলি, ফুলকপি, শশার মতো খাবারে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালশিয়াম থাকে। এগুলি স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে।
বীজ:‌ ডায়বেটিস থেকে মুক্তি পেতে শণ বীজ (‌ফ্লেক্স সিডস)‌ অনেক সাহায্য করে। সকালের খাবারে দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে এটি। অথবা ওটসের সঙ্গে পিষেও খেতে পারেন বীজ।

হজমশক্তি বাড়ায় এমন খাবার:‌ পেঁপে (‌৪-‌৫ টুকরো), আপেল‌ (১-‌২ টুকরো‌), কলা (‌১টি), ৪-‌৫ টি বাদাম, ওটস, বাজরা প্রভৃতি খাবার শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে এবং হজমে সাহায্য করে। এগুলি নিয়মিত খেলে কমবে ডায়বেটিস।

বাদ নয় ফ্যাট জাতীয় খাবার:‌ সমস্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দেওয়া উচিত নয়। দু’‌চামচ ঘি, অলিভ ওয়েল বা এক টুকরো পনির, শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করবে। যা কমাতে পারে ডায়বেটিস।


শেয়ার করুন

লেখক:


প্রিয় পাঠক
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে ভালো লাগলে মন্তব্য করুন এবং
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):