বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

রিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ব্রাজিল ও তাদের সূর্য সন্তান নেইমার বন্ধ করে দিলেন সমালোচকদের মুখ। আনন্দে ভাসালেন দেশের ফুটবল পাগল মানুষদের। অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের ব্রাজিল স্রেফ উড়িয়ে দিয়েছে ডেনমার্ককে। ৪-০ গোলের জয় তুলে নিয়ে রিও অলিম্পিকের স্বাগতিকরা উঠে গেছে ফুটবল আসরের কোয়ার্টার ফাইনালে।

দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ০-০ ড্র করেছে ব্রাজিল। এই ম্যাচেও তেমন কিছু হলে অলিম্পিকে ব্রাজিলের প্রথম সোনা জয়ের স্বপ্নটা ভেঙে যেত গ্রুপ পর্বেই। চির প্রতিদ্বন্দ্বী দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কিন্তু এবার আর তেমন কিছু হতে দিলেন না নেইমাররা।
সালভাদরে ৪০ হাজার সমর্থকের সামনে নিজেদের তৃতীয় ম্যাচে এসে সাম্বার ছন্দ খুঁজে পেল ব্রাজিল। নেইমার তাদের প্রাণভোমরা। ‘গ্যাবিগোল’ গ্যাব্রিয়েল বারবোসা দুই গোল করেছেন। গ্যাব্রিয়েল জেসাস ও লুয়ান করেছেন একটি করে। বারবোসা ও জেসাসকে বলা হয় এই সময়ের ব্রাজিল ফুটবলের বিস্ময় বালক। কলম্বিয়ার সাথে শেষ আটের ম্যাচে লড়বে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে তারা।

শেয়ার করুন

লেখক:


প্রিয় পাঠক
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে ভালো লাগলে মন্তব্য করুন এবং
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):