বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

খুব সহজেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন তেহারি


যা যা লাগবে

  • বাসমতী চাল ১ কেজি
  • মুরগির পিচ ১ কেজি
  • আধা বাটা ১ টেবিল চামচ
  • রশুন বাটা ১ টেবিল চামচ
  • পিয়াজ ২ টি বর সাইজ
  • বেরেস্তা আধা কাপ
  • গোটা গরম মশলা ৪-৫ টি
  • ছোট এলাচ ১ টি
  • বড় এলাচ ১ টি
  • দারচিনি লবঙ্গ আর গোল মরীচ ৪-৫ টি
  • ধনিয়া পাতা  আর পুদিনা পাতা কুচি ইচ্চে মত
  • তরল দুধ ১ কাপ
  • লবন স্বাদ মত
  • সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স ১ কাপ
  • কাঁচা মরিচ ইচ্চেমত
  • কেওড়া ইচ্চেমত

প্রণালীঃ

  • প্রথমে একটি কড়াই তে তেল দিয়ে এতে গোটা গরম মশলা দিয়ে পিয়াজ কুচি দিতে হবে।
  • হাল্কা ভাজা ভাজা হয়ে আসলে এতে আধা রশুন বাটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে।
  • পরিমাণ মত লবন দিতে হবে।
  • মশলা কষা হলে এতে মুরগির পিচ গুলা দিয়ে দিতে হবে।  
  • রান্না করতে হবে ১৫-২০ মিনিট
  • মুরগি সিদ্দ হয়ে আসলে এতে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
  • এবার আর একটি হাড়ী তে বাকি তেল দিয়ে গরম করে নিতে হবে।
  •  এতে ভিজানো চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দুধ দিয়ে দিতে হবে।
  • এরপর রান্না করা মুরগি দিয়ে ভাল মত মিক্স করে আন্দাজ মত গরম পানি দিয়ে রান্না করতে হবে।
  • লবন টা দেখে নিতে হবে।
  • কাঁচা মরিচ দিয়ে দিতে হবে
  • প্রথম ১০ মিনিট বড় আঁচে রাখতে হবে।
  • ফএল পেপার দিয়ে ঢেকে  এরপর মাঝারী আঁচে আর ১০-১৫ মিনিট রাখতে হবে।
  • চাল ফুটে আসলে উপর থেকে বেরেস্তা আর কেওড়া দিয়ে আর ৫ মিনিটের মত রাখতে হবে।
  • হয়ে গেল মজার চিকেন তেহারি।

শেয়ার করুন

লেখক:


প্রিয় পাঠক
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে ভালো লাগলে মন্তব্য করুন এবং
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

0 মন্তব্য(গুলি):