এই সুপ তৈরি করতে লাগবে মাত্র ১০ মিনিট।
উপকরণ: গাজর (কেটে নেওয়া)আধা কাপ। পেঁপে আধা কাপ। ব্রকোলি আধা কাপ। মটরশুঁটি আধা কাপ। আদাকুচি ১ টেবিল-চামচ। পেঁয়াজকুচি আধা কাপ। চিনি ২ চা-চামচ। লবণ স্বাদ মতো। কাঁচামরিচ ফালি ৩,৪টি। লেবুর রস ২ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ২ চা-চামচ। লেবুপাতা-কুচি ১ চা-চামচ। ডিম ১টি।
পদ্ধতি:
সবজি পাতলা টুকরা করে কেটে নিন। পেঁয়াজ ও আদা খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিন।
একটা ওভেন প্রুফ বাটিতে পরিমাণ মতো পানিতে কাটা সবজি, পেঁয়াজকুচি, আদাকুচি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে ৬ মিনিট রান্না করুন।
এখন বাটি বের করে তাতে কর্নফ্লাওয়ার, লবণ ও একটি ডিম ফেটে মিশিয়ে দিন। কাঁচামরিচ ফালি দিন। লেবুর রস ও লেবুপাতা-কুচি দিয়ে ঢাকনা খুলে আরও দুই মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
গরম গরম পরিবেশন করুন।

0 মন্তব্য(গুলি):